ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা সেলিম আহমেদ

ads

না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট প্রচ্ছদশিল্পী, শিল্পনির্দেশক ও অভিনেতা সেলিম আহমেদ। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, হঠাৎ বুকে ব্যথা নিয়ে গত ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন সেলিম আহমেদ।চিকিৎসকের বরাত দিয়ে অভিনেতা আজাদ আবুল কালাম জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং কিডনিও অকেজো হয়ে পড়েছিলো।


বুধবার বাদ আসর ইস্কাটন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে অন্তিম শয্যায় শায়িত করা হবে।

ads
ads
ads

Our Facebook Page